রংপুরে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এসপি বিপ্লব কুমার

নিউজ ডেস্ক:

জেলা পুলিশের উদ্যোগে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে কোতয়ালী থানা এলাকার পাগলাপীর অটিস্টিক স্কুল প্রাঙ্গনে ৩০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদের দক্ষ করে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে স্ববলম্বী করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এ কার্যক্রম রংপুর জেলা পুলিশের অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রংপুর জেলা পুলিশের পাশাপাশি কোতোয়ালী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দেন তিনি।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার, (এসএএফ) রংপুর এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ এবিএম সাজেদুর রহমান প্রমুখ।

এম২৪নিউজ/আখতার।