রংপুরে প্রথম কাঁচা মরিচের রসগোল্লা ও লাউয়ের সন্দেশ

নিউজ ডেস্ক:

রংপুর নগরীতে এই প্রথম বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে কাঁচা মরিচের রসগোল্লা ও লাউয়ের তৈরি সন্দেশ। ছানার সঙ্গে কাঁচা মরিচ মিশিয়ে চিনির শিরায় ডুবিয়ে তৈরি হচ্ছে সবুজ রঙের রসগোল্লা। একই কায়দায় তৈরি লাউয়ের সন্দেশ।

নতুন এই রসগোল্লার স্বাদ নিতেন নগরীর মুসলিম সুইট বেকারিতে এখন অগণিত মানুষ ভিড়। সবাই ব্যস্ত কাঁচা মরিচের মিষ্টি ও লাউয়ের তৈরি সন্দেশের স্বাদ নিতে। এছাড়াও ভিন্ন ধরনের এই মিষ্টি কিনতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন অনেক মানুষ।

রংপুর নগরীতে কাঁচা মরিচের রসগোল্লা মিষ্টি ও লাউয়ের সন্দেশ নিয়ে ব্যবসা শুরু করেছে মুসলিম সুইটস নামের একটি বিপণী বিতান। এখন প্রতিদিনের চাহিদা ছাড়িয়েছে ৩০ কেজি। নগরীর ভাঙ্গা মসজিদের নিচ তলায় অবস্থিত এই দোকানের মালিক মো. সাহাবুল ইসলাম জানান, ক্রেতারা খুব খুশি যে মিষ্টির ভিতর হালকা ঝাল আর লাউয়ের স্বাদে তৈরি সন্দেশ কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ।

এমন মিষ্টি তৈরির কারিগর সজিব আহমেদ জানান, ক্রেতাদের ব্যতিক্রম কিছু খাওয়ানোর আগ্রহ থেকে কাঁচা মরিচের রসগোল্লা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাল স্বাদের নতুন ধরনের এ রসগোল্লা রংপুরে এই প্রথম। কাঁচা মরিচের ঝালে এ রসগোল্লায় ভিন্নতা আছে। আর লাউয়ের স্বাদে মিষ্টি সন্দেশ। এমন মিষ্টি চেখে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। সাধারণ রসগোল্লার দাম ২৬০ টাকা প্রতিকেজি হলেও প্রতি কেজি কাঁচা মরিচের এ রসগোল্লার দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। সন্দেশের প্রতিকেজি ৪৫০ টাকা। ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply