
রংপুর অফিস:
নীলফামারী জেলার সৈয়দপুরে চা পাতার ব্যাগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাজা চোরাচালানের অভিযোগে মোঃ হাবিব (৩২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এসময় তার নিকট থেকে থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
আজ শুক্রবার দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
প্রেস বার্তায় তিনি আরো জানান, র্যাবের গোয়েন্দা তথ্যমতে জানা যায় যে, একদল মাদক ব্যবসায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চোরাচালান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান এবং তৎপরতার মাধ্যমে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল ১০ মার্চ সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার জিকরুল হক রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ৫৭ কেজি চা পাতা সহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিব (৩২), জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, মাদক ব্যবসায়ীরা সু-কৌশলে চায়ের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় গাঁজা পরিবহণ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
ধৃৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার