আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে লুটপাট, মজুদদারী ও সিন্ডিকেট করে: রংপুরে টুকু

রংপুর অফিস:

নিত্যপণ্যের দাম উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে যুবদলের বিভাগীয় সমাবেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুক বলেছেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় থাকে তখনই লুটপাট, মজুদদারী ও সিন্ডিকেট করে দ্রব্যমুল্যেও দাম বাড়িয়ে দিয়ে তাদের পকেট ভারী করে। বর্তমান সরকারের চরম ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থায় রয়েছে। যতদিন এই মাফিয়া সরকারের পতন হবেনা ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবেনা।

নিত্যপণ্যের দাম উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে যুবদলের বিভাগীয় সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মহানগর যুবদল সভাপতি অ্যাড. মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি রুহুল আমিন আকিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা সভাপতি রুহুল আমিন আকিল, রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ বিভাগের আট জেলার যুবদলের নেতৃবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply