রংপুরে প্রধান শিক্ষকদের বকেয়া টাইম স্কেল প্রদানের দাবি

রংপুর অফিস:

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল প্রদানের দাবিতে এক ঘন্টার অবস্থান ও দরখাস্ত প্রদান কর্মসূচি পালন করেছেন।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে টাইমস্কেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া টাইম স্কেল বাস্তবায়নের জন্য রংপুর বিভাগীয় উপ-পরিচালক বরাবর দরখাস্ত প্রদান ও একঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হয় ।

রংপুর বিভাগীয় উপপরিচালক কার্যালয়ে কর্মসূচি উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তুষার কান্তি মন্ডল ।

টাইম স্কেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আহব্বানে বিভাগে বকেয়া টাইমস্কেল প্রাপ্তির জন্য বিভাগীয় উপ-পরিচালক বরাবর দরখাস্ত দেওয়া হয় । এ সময় রংপুর বিভাগের ৮ জেলার টাইম স্কেল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোঃ দেলনুর হোসেন , সাধারণ সম্পাদক , বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি,কেন্দ্রীয় কমিটি , এ এম জিয়াউর রহমান , সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি ও মুখপাত্র বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটি, মোঃ হাসিবুল ইসলাম (পঞ্চগড়) , মোঃ মজলুম পারভেজ (ঠাকুরগাঁও) ,হরিশ চন্দ্র (লালমনিরহাট), মোঃজাহাঙ্গীর আলম (কুড়িগ্রাম), মোঃ রুকুনুজ্জামান ফারু (গাইবান্ধা), ফারুক হোসেন (রংপুর), মোঃ শহিদ (নীলফামারী), মোঃ রওশন (দিনাজপুর)।

বক্তারা ২০১৪ সাল থেকে ২০১৫ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বকেয়া টাইম স্কেল প্রদানের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply