
রংপুর অফিস:
রংপুরে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ রুবেল মিয়া (২৮) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর। সে দক্ষিণ মমিনপুর (বানিয়া পাড়া) এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র।
র্যাব-১৩, রংপুর এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ আজ সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার র্যাব-১৩, রংপুরএর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কোতয়ালী (সদর) থানার মমিনপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী রুবেল মিয়া কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী মাদক কারবানের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
এব্যাপারে র্যাব বাদী হয়ে কোতয়ালী (সদর) থানায় একটি মাদক মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এম২৪নিউজ/আখতার