রংপুরে বাড়ি ফিরলেন আরো ১০ করোনাজয়ী

নিউজ ডেস্ক:

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে শনিবার বিকেলে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন আরো ১০ করোনাজয়ী।

তারা হলেন আনসার সদস্য হজরত আলী, মাজেদুল ইসলাম, সাইফুর রহমান, সাইফুল ইসলাম, পুলিশ সদস্য হাবিবুর রহমান, ইসতিয়াক, সামসুজ্জোহা, বকুল রানা, নেসার আহমেদ, বিটিভির কর্মকর্তা আতিকুর রহমান। এসময় তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জানান, চার আনসার সদস্য ও পাঁচ পুলিশ সদস্য ১৫ মে এবং বিটিভির কর্মকর্তা ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের শরীরে করোনার উপসর্গ না থাকায়, দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে মোট ৬৫ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হল। বর্তমানে হাসপাতালে ৩১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।