রংপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরের র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ৩০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব ১৩‘র মিডিয়া অফিসার সামুয়েল সাংমা এক প্রেস বার্তায় জানান,মিডিয়া অফিসার জানান, গতকাল ৫ এপ্রিল সন্ধা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর এর তাজহাট থানাধীন বগুড়া টু রংপুরগামী মহাসড়কের বাম পাশে অবস্থিত রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে নিউ সাফা পরিবহন গাড়ীটি তল্লাশী করার সময় অবৈধ মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৩৫), জেলা-পঞ্চগড়’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগর এর তাজহাট থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply