রংপুরে বিপুলপরিমান নকল ব্যান্ডেরোল উদ্ধার, গ্রেফতার ১

রংপুর অফিস:

রংপুরের হারাগাছের জয়বাংলা বাজার ধুমের কুঠি কামারটারী এলাকায় অভিযান চালিয়ে বিপুলপরিমান নকল ব্যান্ডেরোল উদ্ধার ও মোঃ রাজ্জাকুল (৪১)গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ রাজ্জাকুল মৃত নুর ইসলাম, সাং-মেনাজবাজার, থানা- হারাগাছ, রংপুর মহানগরের বাসিন্দা।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এক প্রেস বার্তায় জানান,গতকাল সোমবার রাতের ১২টার দিকে জয়বাংলা বাজার ধুমের কুঠি কামারটারী এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাষ্টিক এর বস্তার ভিতরে সর্বমোট ৫৫০ পাতা ব্যান্ডরোল প্রতি পাতায় ১২০ টি করে মোট ৬৬ হাজার যার প্রতিটির মূল্য ৯.৭১ টাকা হিসাবে মোট মুল্য ৬ লক্ষ৪০হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply