রংপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

নিউজ ডেস্ক:

মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ শুকনা গাঁজাসহ ৪ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ঘটিকার সময় রংপুর নগরীর তাজহাট থানাধীন উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে খ্যাত নগরীর মর্ডাণ মোড়স্থ নবাব হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ১০কেজি শুকনা গাজাসহ কুড়িগ্রাম জেলার, ফুলবাড়ি থানার, কুটি চন্দ্রখানা গ্রামের মৃত আঃ আউয়ালের পুত্র মোশাররফ হোসেন (২০), আঃ হামিদ মিয়ার পুত্র হাফিজুর রহমান(২৫), হোসেন আলী(২২) এবং রংপুর জেলার পীরগাছা থানার কুর্তিপাল গ্রামের ফাকের আলীর পুত্র নুরনবী মিয়া (২৭) কে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করেছে।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নের্তৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামের সহযোগিতায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় এসআই (নিঃ) শেখ মোস্তফা কামাল সঙ্গীয় অফিসার এস আই ইজার আলী, এস আই ওবায়দুল হক, এস আই আঃ সেলিম মিয়া, এএসআই আঃ রউফ, এএসআই এখলাছ উদ্দিন এবং রাত্রীকালীন মোবাইল-২২ ডিউটি অফিসার মুনমুন হোসাইন সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে এসআই মোস্তফা কামাল জানান- তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি শুকনা গাজাসহ উল্লেখিত ৪ জন আসামি ধরতে সক্ষম হয়েছি। উক্ত আসামির বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply