
নিউজ ডেস্ক:
রংপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন, রংপুর ও দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
এম২৪নিউজ/আখতার