রংপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, ধর্ষক গ্রেফতার

রংপুর অফিস:

রংপুরের কাউনিয়া উপজেলার বিড়ি শিল্প নগড়ী হারাগাছে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আব্দুল লতিফ ভুট্টু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর হারাগাছ পৌরসভার একটি গ্রাম থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী বাবার বাড়িতে বসবাস করেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ঝড়ের সময় নিজ ঘরে শুয়ে ছিলেন এ সুযোগে আব্দুল লতিফ ভুট্টু ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে।এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে অভিযুক্ত আব্দুল লতিফ ভুট্টুকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভুট্টুকে ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply