রংপুরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

রংপুর অফিস:

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে রবিবার রংপুরজুড়ে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ঘোষণা দিয়েছে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর শাপলা চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ব্যাটারিচালিত অটোরিকশা চালক শ্রমিক ও মালিকদের সকল সংগঠন।

এসময় বক্তারা বলেন, দেশে ৮০ শতাংশ মানুষ দিনমজুর এরমধ্যে ৪০ ভাগই অটোরিকশা ও চার্জার রিকশা চালক।এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে অনেক পরিবার পথে বসবে।তাই সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে এসে শ্রমিকদের রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার ও স্থানীয় প্রশাসনকে আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মহানগর জাতীয় চার্জার রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা,মহানগর চার্জার রিক্সা-ভ্যান 

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ,জাতীয় চার্জার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শ্রী শ্যামল বাবু,

জাতীয় রিকশা ভ্যান শ্রমিকলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান,পীরগাছা উপজেলা জাতীয় শ্রমিক ইউনিয়নের আবুস সাত্তার মামুন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে রবিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।পর্যায়ক্রমে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবেও বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply