
রংপুর অফিস:
রংপুর বিভাগ এস.এস.সি ৯৭- এইচ.এস.সি ৯৯ ব্যাচের বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) রংপুর কালেক্টরেট ব্যাডমিন্টন ইনডোর মাঠে এই আয়োজনে বিভাগের ৮ জেলার মোট ২০টি দল অংশ গ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে ইনডোর চত্বর পরিণত হয় বন্ধুদের মিলন মেলায়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দিনাজপুরের বীরগঞ্জের দল প্রয়াস-৯৭ এবং রানারআপ হয় এলিট উইংস। পরে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ।
রংপুর বিভাগ এসএসসি- ৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচ মূলত করোনাকালীল সময়ের দুর্যোগ মোকাবেলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে কাজ শুরু করে।
এম২৪নিউজ/আখতার