
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ইয়াবাসহ আতিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর ওই গ্রামের মৃত সহিজল ইসলামেরর ছেলে। এসময় তার কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১৭৩০ টাকা জব্দ করা হয়।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তিনটি মামলা আছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
এম২৪নিউজ/আখতার