রংপুরে ভালো কাজের পুরস্কার পেলেন ৫ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক:

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ভালো কাজের স্বীকৃতি হিসেবে পাঁচ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে। মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন আগস্ট মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের জন্য (অপরাধ বিভাগ) শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) গোলাম রব্বানী, শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হারাগাছ থানার কমল মহান্ত ও শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) একই থানার রাজীব রায়। গোয়েন্দা বিভাগ থেকে শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) স্বপন কুমার রায় এবং  ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সার্জেন্ট টিএসআই সফিকুল ইসলাম (ট্রাফিক উত্তর)।

রোববার দুপুরে আরপিএমপি কমিশনারের কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভা শুরুর আগে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন আরপিএমপি কমিশনার নুরেআলম মিনা।  

সভাপতির বক্তব্যে আরপিএমপি কমিশনার নুরে আলম মিনা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেন। তিনি সার্বক্ষণিক যান চলাচল নিরবচ্ছিন্ন করার জন্য ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক,  উপ-কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) আবু সাইম, উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply