
রংপুর অফিস:
প্রচলিত আইন সংশোধন করে সিটি কর্পোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠন ২০,২২,২৬,২৭ নং ওয়ার্ডের উদ্যোগে প্রেসক্লাবে সমাবেশ করেছে।
আজ বুধবার ৫ টায় প্রচলিত আইন সংশোধন করে সিটি কর্পোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন,ভোজ্যতেল-চাল-ডাল-আটা
সমাবেশে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের আলমনগর কলোনী(২৭ নং ওয়ার্ডের) আহ্বায়ক এরশাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উপদেষ্টা, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার ভূমিহীনের তালিকা ডিসি অফিসে জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করি সরকার অবিলম্বে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
নেতৃবৃন্দ আরও বলেন সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে পড়েছে। অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে এবং আর্মিরেটে রেশনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ঘেরাও করা হবে।
এম২৪নিউজ/আখতার