রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে মোবাইল কোর্ট, ৫ রেস্তোরাঁ মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার (রংপুর):

ভেজাল খাবার প্রতিরোধে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁ মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়

আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় ৫ টি রেস্তোরাঁয় নোংরা পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁ মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা  প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অংশ নেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply