
নিউজ ডেস্ক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৬ জন মাদকসেবী, ব্যবসায়ী, জুয়ারি ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট থানা ও ডিবি পুলিশ। এতে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রংপুর নগরীরা শাপলা, আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, আদর্শপাড়া, শীতল বাবুর মাঠ, বড়বাড়ি চেয়ারম্যান মোড়, মেডিকেল পাকার মাথা, টেক্সটাইল মোড়, আলমনগর, নাছনিয়া, ফতেপুর, চায়না মোড়, বড়দরগাহ, নব্দীগঞ্জ, মাহিগঞ্জ বাজার, স্বচাষ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ অভিযানে ৫৬ জনকে গ্রেফতারসহ ২টি রামদা, ৬৭৫ গ্রাম গাঁজা, ১০ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মাদকসেবনের সরঞ্জাম ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান স্যারের নির্দেশে আমাদের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। রংপুর নগরীকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার