রংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই নিহত

নিউজ ডেস্ক:

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক পিয়ারুল ইসলাম (এএসআই) গুরুতর আহত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সাড়ে ১১ টার দিকে তার মূত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোড়রাতে গোপন খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ এলাকা থেকে পলাশ নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেন পিয়ারুল ইসলাম। এসময় মাদক কারবারি পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার জানান,গুরুতর আহত অবস্থায় এএসআই পিয়ারুলকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আর সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মাদক কারবারি পলাশকে আটক করেছে পুলিশ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply