রংপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩৭

নিউজ ডেস্ক:

চার মাদক ব্যবসায়ীসহ পরোয়ানাভুক্ত ৩৭ আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা, হিরোইন ও একটি মোটরসাইকেল। গ্রেফতারদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর চাউল আমোদ রোড থেকে ইয়াবাসহ আল শাহরিয়ায় ও শাহীন আলমকে গ্রেফতার করে। অপরদিকে হারাগাছ থানা পুলিশ মধ্যপাড়া থেকে হিরোইনসহ কামরুজ্জামান ও দুলালী বেগমকে গ্রেফতার করে।

এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায় চারজন, তাজহাট থানায় ১০ জন, মাহিগঞ্জ থানায় তিনজন, হারাগাছ থানায় ১১ জন ও হাজিরহাট থানায় একজন এবং গোয়েন্দা শাখা (ডিবি) আটজনসহ ৩৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।