রংপুরে মিলিত হলো পুলিশ উইমেন নেটওয়ার্ক

নিউজ ডেস্ক:

রংপুরে মিলিত হয়েছে পুলিশ উইমেন নেটওয়ার্ক। বুধবার সারাদিন নেটওয়ার্কের বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও প্রশিক্ষণ কর্মশালা হয়।

জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সভা-কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস। বিশেষ অতিথি ছিলেন রংপুর নগর পুলিশ প্রধান আবদুল আলীম মাহমুদ, এসপি বিপ্লব কুমার সরকার।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এআইজি শেহেলা পারভীন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শামিমা পারভীন প্রমুখ।

রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুরের নারী পুলিশ সদস্যরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় নারী পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে শৃঙ্খলা, মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলা, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজের চ্যালেঞ্জ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

২০০৮ সালের ২১ শে নভেম্বর বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের পরিবর্তিত অপরাধ মোকাবিলায় তৎপরতা বৃদ্ধি, নারীর উন্নয়ন ও নের্তৃত্ব প্রদানের যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওর্য়াক গঠিত হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।