রংপুরে মৃত্যুর ভয় দেখিয়ে টাকা আদায়কারী সেই চাঁদাবাজ আটক

নিউজ ডেস্ক:

রংপুরে  মৃত্যুর ভয় দেখিয়ে টাকা আদায়কারী চাঁদাবাজ রহিদ ইসলাম রোলেক্সকে আটক করেছে র‌্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের সদস্যরা।

শনিবার রাতে নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অ্যাডিশনাল এসপি হাফিজুর রহমান রোববার সকালে জানান, রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের মৃত্যুর ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করতো রোলেক্স। চাঁদা না দিলে সে ব্যবসায়ীদের ধরে এনে মারপিট করতো। সে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নয়টি চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।