রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:

রংপুর মহানগরীর ১৫ ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৩ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মেহেদী হাসান রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া, শাহাদাৎ হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে নগরের মডার্ন মোড় এলাকায় স্থানীয়  স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন,ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসানসহ ১০ থেকে ১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলামের উপর দেশীয় অস্ত্র হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৭২ ঘণ্টা পার হলেও আসামি গ্রেফতার না করায় দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবি জানান।

তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যায় পুলিশ। এ ঘটনায় আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র: সময়

এম২৪নিউজ/আখতার

Leave a Reply