রংপুরে রবার্টসনগজ্ঞ স্কুল এন্ড কলেজের অভিভাবকদের অবস্থান বিক্ষোভ

রংপুর অফিস:

রংপুর নগরীর রবার্টসনগজ্ঞ স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচনের আজ মঙ্গলবার তারিখ ঘোষনার পরেও সকাল বেলায় বিদ্যালয়য়ের অধ্যাক্ষ ওবায়দুল ইসলাম তার কক্ষ অফিস সহ সকল শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সটকে পড়েছে। এর প্রতিবাদে শত শত অভিভাবক ও ভোটার প্রার্থী ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছে।

অভিভাবক ও প্রার্থীদের অভিযোগ রবার্টসনগজ্ঞ স্কুল এন্ড কলেজের গভর্নি বডির নির্বাচন এক মাস আগে তফশীল ঘোষনা করা হয়। প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল , বাছাই ও চুড়ান্ত তালিকা প্রকাশ করার পরেও আজ ৫ জুলাই নির্বাচন অনুষ্ঠানের তারিখ ছিলো।

ইতিমধ্যে প্রার্থীরা সকালে স্কুলে এসে জানতে পারেন অধ্যাক্ষ সাদা কাগজে নির্বাচন হবেনা বলে নোটিশ টাঙ্গিয়ে দিয়ে স্কুল বন্ধ করে পালিয়ে গেছেন। সকাল থেকে প্রায় আড়াইশ ভোটার ভোট দেবার জন্য স্কুলে এসে জানতে পারে ভোট হবেনা কেন হবেনা তার কোন ব্যাখ্যা দেয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদে শত শত অভিভাবক ও ভোটার বিদ্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করে।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মোজাফফর হোসেন, নান্টু, ময়নুল হক প্রধান,আশরাফ সাগর, আসামুজ্জামান, মনিরুজ্জামান সুইডেন মহগানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা আরমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন অধ্যাক্ষ দূর্নিতী ক্ষমতার অপব্যাবহারের কারনে বিদ্যালয়টি ধংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। যেখানে আগে ৭/৮শ শিক্ষার্থী ছিলো তা কমতে কমতে আড়াইশতে দাঁড়িয়েছে। নির্বাচন হলে অধ্যাক্ষের দূর্নিতী ফাঁস হয়ে যাবে বলেই নির্বাচন বন্ধ ঘোষনা করে পালিয়েছে অধ্যাক্ষ। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply