রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

নিউজ ডেস্ক:

রংপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যুর পর আহত অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৩ জনের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার  তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, অটোচালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরণী (৩০) ও নবাব আলী (৫৭) নামে বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অপর দিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। তারা সরেয়ারতল এলাকায় এলে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটোরিকশাতে করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পার ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল সালাম জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই  দুজন   ও হাসপাতালেনেওয়া পথে একজন এবং পরে আরো ২ জন মারা গেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় চালককেসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply