রংপুরে রেফারীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

রংপুর অফিস:

মুজিব শতবর্ষ উপলক্ষে এই প্রথম রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের আয়োজনে রংপুর বিভাগের ৮ জেলার রেফারীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে রংপুর ষ্টেডিয়াম মাঠে প্রধান অতিথি থেকে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠানিক উদ্বোধন করেন আরপিএমপি’র (সদর দপ্তর ও প্রশাসন) উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি। পরে উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply