রংপুরে লেখক রেজাউল করিম মুকুলের জন্মদিনে শিশুদের হাতে তুলে দিলেন বই

রংপুর অফিস:

শতরঞ্জিলিটিলম্যাগ আয়োজিত লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল এর জন্ম দিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো কোমল মতি শিশুদের বই, শিক্ষা উপকরণএবং মানুষের মতো মানুষ হবার শপথ পাঠ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুরের দেওডোবায় শিক্ষার্থি বান্ধব মানবতার স্কুল‘বেগম রোকেয়া বিদ্যা নিকেতনে’র কোমল মতি শিশুদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শতরঞ্জিলিটিলম্যাগ সম্পাদক ও প্রকাশক সাকিল মাসুদের সার্বিক ব্যবস্থাপনায় শিশুদের হাতে বই, শিক্ষা উপকরণ উপহার বিতরণ ও শপথ পাঠ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন রেজাউল করিম মুকুল, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কবিএ.এস.এম.হাবিবুর রহমান ও শিক্ষকগণ।

সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিদ্যা নিকেতনে’র অধ্যক্ষ বেলাল আহমেদ।এসময় উপস্থিত কবি-লেখক গণ তাদের গল্পকথায় শিশুদের কাছে ১৫ আগস্টের শোকগাঁথা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলেধরেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply