রংপুরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

রংপুর অফিস:

বাংলা সালের পৌষের মাঝামাঝি কনকনে শীত আর ঘন কুয়াশা আর হিমেল বাতাশ উপেক্ষা করে রংপুর জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নিজ- নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী নতুন বছরের সকালে নতুন পাঠ্যবই হাতে নিয়ে মেতে উঠেছে শিক্ষার্থারা বই উৎসবে।

সকালে রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।এসময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর উপস্থিত ছিলেন।

রংপুরের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল অফিস সূত্রে জানা গেছে, এ বছর রংপুর জেলায় নতুন শিক্ষাবর্ষে প্রাথমিকে ৫ লাখ ৪৬ হাজার ৮৫০ জনকে শিক্ষার্থীকে ২ কোটি ৩০ লাখ ৭ হাজার ৪০০ পাঠ্যবই এবং মাধ্যমিকে ৪ লাখ ৬ হাজার ৫১৬ শিক্ষার্থীকে ৫১ লাখ ৭০ হাজার ৯৮৮টি পাঠ্যবই তুলে দেয়া হবে।

নতুন বছরে বই হাতে পেয়ে আনন্দ-উৎসবে মেতে উঠে শিশুরা। করোনার ধকল কাটিয়ে প্রাণবন্ত হয়ে ওঠা শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পর্ক বৃদ্ধিতে সরকারের নির্দেশনা অনুসরণে চেষ্টা করছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। নতুন বই পৌঁছে দেওয়ার কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply