
রংপুর অফিস:
সমাজ সেবা দিবস উপলক্ষ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার সকালে রংপুর কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান। সমাজ সেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল মোত্তালেব হোসেন সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায়, রংপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মধু সূদন রায় ।
অনুষ্ঠানে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে রংপুরের বিভাগীয় পরিচালক আব্দুল মোত্তালেব হোসেন সরকার এবং শ্রেষ্ঠ উপ পরিচালক হিসেবে রংপুরের সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন নিবার্চিত হওয়ায় তাঁদের ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়া অসহয় দূস্থদের মাঝে কর্ম সহায়ক হিসেবে ২ টি ভ্যান গাড়ী ও ২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন, কবর স্থান ও শ্মশানের পরিচর্যকারী দু’জনকে আর্থিক সহায়তা প্রদান এবং দু’জন অসহয় শিশুকে ভরন পোষনের জন্য র্সাবিক দায়িত্ব পালনের ঘোষনা দেয়া হয়। এর আগে নগরীতে একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়।
এম২৪নিউজ/আখতার