রংপুরে সমাবেশস্থলে বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক:

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশস্থলে কাহারোল উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মারা গেছেন।

শনিবার বিকেলে সমাবেশস্থলেই মাইকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়েছে। কাহারোল উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, পুলিশের গুলিতে ৫ নেতা-কর্মী নিহতের প্রতিবাদে রংপুর বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় দলটি।

রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply