রংপুরে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার, আটক ২

রংপুর অফিস:

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পশ্চিম পার্শ্বে মেইন গেট সংলগ্ন সৈয়দপুর থেকে রংপুর মহাসড়কের উপর সাড়ে ৩২ কেজি শুকনা গাজাঁ ও ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ১৩ রংপুর।

রংপুর র‌্যাব ১৩ কোম্পানী কমান্ডার মোঃ হাফিজুর রহমান এক প্রেস বার্তায় জানান,র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ড কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পশ্চিম পার্শ্বে মেইন গেট সংলগ্ন সৈয়দপুর হতে রংপুর মহাসড়কের উপর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জুর হাসান (৫৪), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- মাধপুর উওর পাড়া,থানা- পাবনা সদর এবং তার সহযোগী মোঃ ফারুক হোসেন খন্দকার (২৪), পিতা- মোঃ আমির হোসেন খন্দকার, সাং- শেখ পাড়া (মুলাডুলি), থানা- ঈশ্বরদী, উভয় জেলা-পাবনা’কে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য গাঁজা পঞ্চগড় জেলার স্থলবন্দর সীমান্ত এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীর নিকট থেকে পাইকারী কিনে অভিনব কায়দায় ট্রাকে বহন করে রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply