রংপুরে সুশাসন প্রতিষ্ঠায় গনমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

রংপুর অফিস:

রংপুরে সুশাসন প্রতিষ্ঠায় গনমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নগরীর কেরানীপাড়াস্থ কার্যালয়ে রংপুর আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুশাসন প্রতিষ্ঠায় গনমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক এএসএম কবীর এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রংপুর জেলা তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

এ সময় রংপুরের কর্মতর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply