রংপুরে ১২ মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি আটক

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

রংপুর নগরীর ধাপ-নীলকণ্ঠ এলাকায় মঙ্গলবার দুপুরে তিন মাদক ব্যবসায়ী ও ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রেজানুর বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ধাপ এলাকা থেকে ইয়াবাসহ মির্জা আলী মিন্টু, নুরুজ্জামান, মুরাদকে আটক করা হয়েছে। এছাড়া নীলকণ্ঠ এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ আলম হোসেন, আউয়াল হোসেন, সুজন মিয়া, সাজু মিয়া, রঞ্জন চন্দ, মোতালেব হোসেন, আশিকুর রহমান, আনারুল ইসলাম, ফরিদ হোসেনকে আটক করা হয়েছে।

সূত্র:- ডেইলী বাংলাদেশ।

Leave a Reply