রংপুরে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর অফিস:

রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানার নবদীগঞ্জ বাজারস্থ বিজয় কুমার এর বি-কে মেটাল ওয়ার্কসপ এর সামনে পিংকি পরিবহন গাড়ী তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ১৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ(৩২), জেলা-পটুয়াখালী’কে র‌্যাব গ্রেপ্তার করেছে।

সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট র‌্যাব ১৩ এক প্রেস বার্তায় জানান, গতকাল বুধবার রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নবদীগঞ্জ বাজারস্থ বিজয় কুমার এর বি-কে মেটাল ওয়ার্কসপ এর সামনে রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে।

চেকপোষ্ট স্থাপন করে পিংকি পরিবহন গাড়ীটি তল্লাশী করার সময় অবৈধ মাদকদ্রব্য ১৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ(৩২), জেলা-পটুয়াখালী’কে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

ধৃৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply