রংপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, মিনি ট্রাক জব্দ

রংপুর অফিস:

রংপুরে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় গাঁজা বহন করা ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।

আজ মঙ্গলবার ( ৯ মার্চ) র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর নিউ জুম্মাপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়

র‌্যাব-১৩ জানায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর নিউ জুম্মাপাড়া ঈদগাহ সংলগ্ন নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ১টি মিনি ট্রাক তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ২৪ কেজি গাঁজা ও মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম (৪৫) কে গ্রেফতারসহ মাদক পরিবহনের জন্য ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১৩ (এএসপি) সামুয়েল সাংমা জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রংপুর মহানগরের পরশুরাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply