রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রংপুর অফিস:

রংপুর নগরীতে ৩৭৮৯ পিস ইয়াবা সহ ফারুক আহম্মেদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড় থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন।

মাদক ব্যবসায়ী আটক ফারুক আহম্মেদ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যকদম গ্রামের রহমত আলীর ছেলে। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply