রংপুরে ৫০০ বিঘা জমিতে গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষ প্রকল্প

রংপুর অফিস:

রংপুরে পেয়াজের সংকট মোকাবেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের তত্ত্বাবধানে ৫০০ বিঘা জমিতে গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষ প্রকল্প গ্রহন করেছে। আজ বৃহস্পতিবার সকালে বীজ বিতরণ এবং চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেছেন মোঃ মেসবাহুল ইসলাম সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণাল।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিবেচনা করে গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষের উদ্যোগ গ্রহন করেছে। দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের তত্ত্বাবধানে ৫০০ বিঘা জমিতে গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষ হবে। নতুন এ কার্যক্রমটি দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে এবং বাজারে পেঁয়াজ সহজ লভ্য হবে জেলার বুড়িরহাট হার্টিকালচার সেন্টার রংপুর আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র, রংপুর, আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র, রংপুর, এই তিনটি প্রতিষ্ঠানে পেয়াজের চারা উৎপাদন করে ৩০ বিঘা জমিতে রোপনের জন্য কৃষকের মাঝে বিতরণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে আরো জানা যায়, পেঁয়াজ একটি গুরুত্ব পূর্ণ মসলা জাতীয় ফসল। দৈনিক জন প্রতি ৩০-৩৫ গ্রাম পেঁয়াজ প্রয়োজন। গত রবি মৌসুমে রংপুর জেলায় ২৮২৫ হেক্টও জমিতে পেঁয়াজ চাষা বাদ হয়েছে। আমাদের দেশে মূলতঃ পেঁয়াজের ঘাটতি হয়ে থাকে নভেম্বর-ডিসেম্বরমাসে। এই গ্রীষ্মকালীন পেঁয়াজ নভেম্বর-ডিসেম্বর মাসে উত্তোলন করা হয়।বর্তমান কৃষি বান্ধব সরকার এই সংকট বিবেচনা করে গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষের উদ্যোগ গ্রহন করেছে।

দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের তত্ত্বাবধানে ৫০০ বিঘা জমিতে গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষ হবে। নতুন এ কার্যক্রমটি দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে গুরুত্ব পূর্ণ ভ‚মিকা পালন করবে এবং বাজারে পেঁয়াজ সহজ লভ্য হবে জেলার বুড়িরহাট হার্টিকালচার সেন্টার রংপুর আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র, রংপুর, আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র, রংপুর, এই তিনটি প্রতিষ্ঠানে পেয়াজের চারা উৎপাদন করে ৩০ বিঘা জমিতে রোপনের জন্য কৃষকের মাঝে বিতরণ করা হবে। অবশিষ্ট ৪৭০ বিঘা জমিতে রোপনের জন্য প্রয়োজনীয় চারা কৃষক পর্যায়ে উৎপাদন করা হবে।

হটিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুরে এই বীজ বিতরণ এবং চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেছেন মোঃ মেসবাহুল ইসলাম সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধুভুষণ রায়, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুরের জেলাপ্রশাসক মোঃ আসিব আহসান, মোঃ ওবায়দুর রহমান মন্ডল, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply