রংপুরে ৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর অফিস:

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি এন্ড মিডিয়া) মোঃ সাজ্জাদ হোসেন এ প্রেস বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৭নং ওয়ার্ডস্থ রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার মোড় থেকেত আমহাটি চার মাথা মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো মোঃ শফিয়ার রহমান (২৬), পিতা- মোঃ আব্দুল বারেক, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং- উত্তর বালাপাড়া, মোঃ সোহেল রানা (২০), পিতা-মোঃ সাবান আলী, মাতা- মোছাঃ রহিমা খাতুন, সাং- উত্তর বালাপাড়া (নতুন গুচ্ছগ্রাম) এবং মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আব্দুল খালেক, মাতা-মোছাঃ আলেছা বেগম, সাং- হররাম, ৫ নং চন্দ্রপুর ইউপি,সকলের থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।

গ্রেফতারকৃত বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply