রংপুরে ৬৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রংপুর অফিস:

রংপুর নগরীর পরশুরাম টু বাংলাদেশ ব্যাংক মোড় গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৬৬ বোতল মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ রানা (২২),জেলা-যশোর’কে গ্রেফতার করেছে র‌্যাব।

অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্টসহকারি পরিচালক (মিডিয়া) প্রেস বর্তায় জানান, গত ১৭ জানুয়ারি রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ১০নং রোড সংলগ্ন ১৯নং ওয়ার্ডের ধাপ চিকলী ভাটা গ্রামের জনৈক জাহাঙ্গীর আলম এর “ফিজা ভিউ” নামক বাড়ির সামনে পরশুরাম টু বাংলাদেশ ব্যাংক মোড় গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৬৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ রানা (২২), জেলা-যশোর’কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্কীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

ধৃৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply