
রংপুর অফিস:
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে ঘর হস্তান্তর অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা হতে সংযুক্ত ছিলেন মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ। এছাড়াও, উপস্থিত ছিলেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর, উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
রংপুর জেলায় আট উপজেলায় ৬৭৫ টি ভূমীহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্থান্তর করা হয়।
উল্লেখ্য, রংপুর জেলার অন্য সকল উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তির্গের উপস্থিতিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার