রংপুরে ৬ হাজার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের জামাত আদায়

রংপুর অফিস:

রংপুর নগরীতে ঈদুল ফিতরের জামাত আদায় শেষে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তিসহ দেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাতে কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮.৩০ টায়, কেরামতিয়া জামে মসজিদে ১ম জামাত সকাল ৯.০০ টায়, এবং ২য় জামাত সকাল ১০.টায় ধাপ লালকুঠি বাইতুল নুর জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, কারমাইকেল কলেজ জামে মসজিদে সকাল ৯ টায়, রাধাবল্লভ তাকওয়া জামে মসজিদে ১ম জামাত সকাল সাড়ে ৮ টায় ও ২য় জামাত সকাল সাড়ে ৯ টায়,এবং পুলিশ লাইন্স জামে মসজিদ- সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের নামাজের জামাত আদায় হয়েছে।কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮.৩০ টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. ওয়াব ভুঁইয়া, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুরের জেলা প্রশাসক মো.আসিফব আহসান সহ বিভাগীয় প্রশাসনের কর্মকতারা। অপরদিকে পুলিশ লাইন্স জামে মসজিদ- সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের নামাজের জামাত আদায় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলীম সহ বিভাগীয় পুলিশ কর্মকর্তগন।

এদিকে, গত বছরের মতো এবারও করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে রংপুর জেলায় প্রায় ছয় হাজার মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় কররেন মুসল্লিরা। ঈদের দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মসজিদে মসজিদে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় পরিচালকের কার্যালয় ও জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি বিধিনিষেধ মেনে মহল্লাভিত্তিক মসজিদে ঈদের জামাত আদায়ে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছে প্রশাসন।

রংপুরে ঈদের প্রধান জামাত প্রতি বছর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতো। কিন্তু করোনার বিস্তার রোধে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। এজন্য নগরের পাড়ামহল্লায় ও গ্রামেগঞ্জে মসজিদ কমিটি তাদের সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করেন। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থানে নামাজ আদায়ের ব্যবস্থ করা হবে।

রংপুর সদর ও সিটি করর্পোরেশন এলাকা ছাড়াও জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়ায় স্থানীয় মসজিদ গুলোতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সূত্র মতে, রংপুর মহানগরসহ জেলার আট উপজেলায় ছোট-বড় মিলে ৫ হাজার ৯০টি তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এছাড়া বেশকিছু ওয়াক্তি মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। সবমিলে প্রায় ছয় হাজার মসজিদ রয়েছে জেলায়।

ঈদুল ফিতরের জামাত আদায় শেষে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তিসহ দেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাতে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও মাদক, সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মোনাজাত পরিচালনা করেন ঈদ জামাতের খতিবগণ।

জেলার বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করে ঈদের জামাতে নামায় আদায় করতে হলে মুসল্লিদের জায়নামাজ সঙ্গে নিয়ে আসা সহ বাড়ি থেকে অজু করে আসতে বলা হয়েছে। মুখে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানতে মুসল্লিদের আহŸান করা হয়েছে। একই সঙ্গে শিশু, জ্বর, সর্দি, কাশি, হাঁচিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ও অসুস্থ এবং বয়স্কদের মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।

ঈদুল ফিতর উপলেক্ষে সিটি করপোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়া ঈদের দিন হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় ঈদ আনন্দে মাতি সবাই, ঈদের আনন্দ ঘরে ঘরে, ঈদ আড্ডা, ঈদের নাটক আনন্দ আনন্দ প্রচার করছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply