
নিউজ ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের সংক্রোমন বেড়ে যাওয়ায় রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (২এপ্রিল) সকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে শুক্রবার (২এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
এম২৪নিউজ/আখতার