রংপুর জেলার ইতিহাস (পুনর্মুদ্রণ) গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর জেলার ইতিহাস (পুনর্মুদ্রণ) গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ডিসেম্বর) রংপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

রংপুর ফাউন্ডেশনের আয়োজনে মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রংপুর ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসিব আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব সাফিউর রহমান সফি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তুষার কান্তি মন্ডল।

অনুষ্ঠানে রংপুর জেলার ইতিহাস (পুনর্মুদ্রণ) গ্রন্থের মোড়ক উন্মোচন ও রংপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় রংপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও রোকেয়া দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার