
নিউজ ডেস্ক:
মমতাজ উদ্দিন আহমেদকে সভাপতি এবং এডভোকেট মোঃ রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা আওয়ামী লীগ এবং সাফিয়ার রহমান সফিকে সভাপতি ও তুষার কান্তি মন্ডলকে সাধারন সম্পাদক করে রংপুর মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়।
১২ বছর পর মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন বসে রংপুর টাউনহলে। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন করে প্রার্থী থাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোটের আহ্বান জানান। কিন্তু কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে জেলা কমিটির এক নম্বর সদস্য করার দাবি জানান। পাশাপাশি জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের ভার ছেড়ে দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।
আধাঘন্টার বিরতি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।