
স্টাফ রিপোর্টার (রংপুর):
ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে রংপুর জেলা পুলিশের নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকালে স্থানীয় সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভাষন ও কেক কাটা শেষে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর পুলিশ সুপার বিপ্লক কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, জাসদ সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবার রহমান, পুলিশ পরিদর্শক অপারেশন শাহিনুর রহমান তালুকদার শাহিনসহ আরো অনেকে।
আলোচনা শেষে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও পীরগঞ্জে গানের মাধ্যমে হাজারো দর্শকদের মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীদেরা।