
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে ৩৬ তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডার পদে উত্তীর্ণদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
রংপুর জেলা হতে ৬ জন বিভিন্ন ক্যাডারে নির্বাচিত হওয়ায় তাদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মধুসূদন রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রংপুর, সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) রংপুর, আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (এ-সার্কেল), রংপুর ও মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) রংপুর।
উপস্থিত সংশ্লিষ্ট সকলেই ৩৬ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের সফলতা কামনা করেন।
এম২৪নিউজ/আখতার