
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা পুলিশের আয়োজনে (ডিসেম্বর-১৯ মাসের) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। রংপুর জেলার আওতাধিন বিভিন্ন থানার অফিসারগণ ও ফোর্স এসময় উপস্থিত ছিলেন।
উক্ত কল্যান সভায় বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স, তাদের দাবি পেশ করেন এবং তাদের সকল সমস্যা ও সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

