রংপুর জেলা পুলিশ পরিদর্শক আব্দুল আজিজের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর জেলার পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ আব্দুল আজিজ এর বিদায় উপলক্ষে আজ বৃহস্পতিবার রংপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায় এর  সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, রংপুর জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন এবং দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় রংপুর জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সকলকে দায়িত্ব পালনে অনুরোধের পাশাপাশি তার পরিবারের জন্য তিনি সকলের নিকট নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিদায়ী  পুলিশ পরিদর্শক ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ সুপার রংপুর মহোদয় রংপুর জেলায় যোগদান করে পুলিশ সদস্যদের ওয়েলফেয়ারের বিষয়টি দেখভালের পাশাপাশি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিনয়ী ও সদালাপী এ পুলিশ কর্মকর্তা সম্প্রতি পুলিশ পরিদর্শক চাকুরি জীবনে সাফল্যের সাথে শেষ করার নিমিত্তে ধন্যবাদ জানান।

রংপুর জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, সিফাত-ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) রংপুর, মোঃ আরমান হোসেন পিপিএম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর, মোঃ আঃ ওয়াহেদ (আরওআই) রিজার্ভ অফিস, রংপুর এবং জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ  জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply