
রংপুর অফিস:
রংপুর স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের আয়োজনে রংপুর বিভাগের ৮ জেলার রেফারী এসোসিয়েশনের রেফারীদের নিয়ে ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
আগামী৭ মার্চ রবিবার সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান (মোস্তফা)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া এক প্রেস বার্তায় বৃহস্পতিবার সন্ধায় জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি, রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন, রংপুর।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন- রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল প্রতিযোগীতা কমিটির অহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিউর রহমান সফি, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি, রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সামছুল আলম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার